প্রফেসর মাহমুদ হোসেন দুলালের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মাহমুদ হোসেন দুলালকে বিদায় সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

২২ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় কলেজের শিক্ষক পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন প্রফেসর মকবুলা আক্তার। প্রধান অতিথি ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুন-অর-রসিদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান।

বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. মনিরুজ্জামান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবদুস সালাম বেপারী, ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আ. জ. ম. হাবিবুর রহমান, রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সোহরাব হোসেন হাওলাদার, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নজমুল হক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এইচ.এম. আবদুস সালাম, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক খান সাহিনুল হক, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. মাইনুল হোসেন খান, প্রফেসর আসমা ইয়াসমিন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হানিফ, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ, মো. অলিউল ইসলাম সুসান।

আলোচনায় বক্তারা প্রফেসর মোহাম্মদ মাহমুদ হোসেনের কীর্তিময় কর্মজীবনের নানা দিক তুলে ধরেন। এবং তার অবসরপরবর্তী জীবনের জন্য শুভকামনা জানান।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- তৃতীয় বর্ষের রাহাত রাতুল ও চতুর্থ বর্ষের উর্মি আক্তার।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক প্রফেসর মোহাম্মদ মাহমুদ হোসেনকে বিদায়ী মানপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top