মুলাদীতে ওলামা সমাবেশ ও আলোচনা সভা

বরিশাল  জার্নাল ডেস্ক

বাংলাদেশ ওলামা বিভাগ মুলাদী উপজেলার উদ্যোগে ওলামা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল খালেকের সঞ্চালানায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওলামা বিভাগ বরিশাল মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা জহির উদ্দীন মুহাম্মদ বাবর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওলামা বিভাগের জেলা উপদেষ্টা মাওলানা মোঃ মাহমুদুন্নবী তালুকদার, বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি  মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান, উপজেলা ওলামা বিভাগের প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ আবু ছালেহ ও মাওলানা মোঃ আব্দুল মালেক।

আরও বক্তব্য রাখেন ওলামা বিভাগের উপজেলা নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সুপারবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top