নিষেধাজ্ঞার মাঝেও বাবুগঞ্জে চলছে ইলিশ শিকার

নিজস্ব প্রতিবেদক

২২ দিনের মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির ৩য় দিন ছিল বুধবার। এদিন বাবুগঞ্জ উপজেলার প্রধান তিনটি নদী- সন্ধ্যা, সুগন্ধা, ও আড়িয়াল খাঁ এর বিভিন্ন পয়েন্টে চলছে অবাধে ইলিশ নিধনের চিত্র দেখা গেছে। আইনের তোয়াক্কা না করে দিয়ে চলছে মা ইলিশ নিধনের মহোৎসব।

সরজমিনে দেখা গেছে, দেহেরগতি, দোয়ারিকা ব্রিজ, ক্ষুদ্রকাঠী, মীরগঞ্জ এলাকায় শতাধিক জেলে নৌকা নিয়ে অবৈধভাবে মাছ ধরছে।

এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস অফিসার এএফএম নাজমুস সালেহীন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের অভিযানও অব্যাহত রয়েছে। গতকাল রাত ও আজ দিনে মোট ১৬ টি জাল আটক ও পুড়িয়ে নষ্ট করা হয়েছে। অনেক দীর্ঘ নদী এলাকায় দুটি টিমে যতদূর সম্ভব কাভার করার চেষ্টা চলছে। তবে অভিযান ট্রলার এক জায়গায় গেলে আরেক জায়গায় মাছ ধরতে নেমে যায়।

এই কর্মকর্তা বলেন, সামগ্রিকভাবে সকলকেই নিজের জায়গায় লোভ সামলাতে না পারলে এই সম্পদ শুধু সরকারি সংস্থার আইন প্রয়োগের মাধ্যমে রক্ষা করা কঠিন।

এ ব্যাপারে জেলেদের সাথে কথার চেষ্টা করেও পাওয়া যায়নি।  কারণ সাংবাদিক পরিচয় পেলে তারা কথা না বলে বলে পালিয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top