নিজস্ব প্রতিবেদক
হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক যুগান্তরের বরিশাল অফিসের ফটো সাংবাদিক শামীম আহমেদকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। রবিবার রাতে নগরীর বাজার রোড কেএমসি হাসপাতালে গিয়ে তিনি সাংবাদিক শামীম আহমেদের চিকিৎসার খোঁজ নেন এবং আর্থিক সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো চিফ আকতার ফারুক শাহিন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সহ-সভাপতি এম. মোফাজ্জেল, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা, সাংগঠনিক সম্পাদক আল মামুন, সদস্য বায়েজীদ বোস্তামী, একরামুল কবির, জামায়াত নেতা হাফেজ আব্দুল আলীম প্রমুখ।
পরে উপস্থিত সবাইকে সাথে নিয়ে সাংবাদিক শামীম আহমেদের সুস্থতা কামনায় মহান আল্লাহর কাছে দোয়া-মোনাজাত পরিচালনা করেন অধ্যাক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।




