গৌরনদীতে জামায়াত নেতার ভাইয়ের ইন্তেকাল

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাষ্টার মোঃ শফিকুর রহমানের বড় ভাই মোঃ সাইদুর রহমান বুলবুল শনিবার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

রবিবার সকাল এগারোটায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাইদুর রহমান বুলবুলের দুই ছেলে সন্তান রয়েছে।

বুলবুলের মৃত্যুতে গভীর শোক ও মরহুমের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ  করেছেন জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমির অধ্যাপক আবদুল জব্বার, সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, গৌরনদী উপজেলা আমির মাওলানা মাওলানা আল আমিন হোসাইন ও সেক্রেটারি মোঃ বায়েজিদ শরীফ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top