সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেফতার

আওয়ামী লীগ সরকারের সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল -৫ (সদর) আসনের সাবেক এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার বিকেলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক বার্তায় রাজধানীর বারিধারা এলাকা থেকে জাহিদ ফারুককে গ্রেফতারের কথা জানায়।

জাহিদ ফারুক ২০১৯ সাল থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের নির্বাচনের পর গঠিত সরকারেও তাকে একই দায়িত্ব দেয়া হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা পালিয়ে যান। এর পর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগের জোট শরিক দলের নেতাদের গ্রেফতার করা হচ্ছে। সরকার পতনের পর থেকেই জাহিদ ফারুক পলাতক ছিলেন।
এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top