উজিরপুরে নতুন এসিল্যান্ডের যোগদান

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

বরিশালের উজিরপুর উপজেলা ভূমি প্রশাসনে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ সোহানুর রহমান সেতু। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা ফুল দিয়ে নবাগত এসিল্যান্ডকে বরণ করে নেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

৪১তম বিসিএসের কর্মকর্তা মোঃ সোহানুর রহমান সেতু এর আগে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি উজিরপুরে যোগদান করেন।

উল্লেখ্য, এর আগে উজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা উম্মে সালমা খানুন রাজশাহীতে বদলি হন। তার স্থলাভিষিক্ত হলেন সোহানুর রহমান সেতু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top