মোঃ সাইফুল ইসলাম, গৌরনদী
বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন শাখার ৭ নম্বর ওয়ার্ডের অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মুফতি মোঃ সাইফুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম খান, সাবেক আমির মোঃ আবুল হোসাইন খলিফা এবং ইউনিয়ন সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মোঃ জালাল উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খান সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ মুফতি মোঃ সাইফুল ইসলাম বলেন, ওয়ার্ড পর্যায়ে একটি কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে স্থানীয় অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তাদের পাশে থাকার মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বক্তারা সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও জনসম্পৃক্ততা বাড়ানো পাশাপাশি মানুষের সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা নতুন অফিসের মাধ্যমে ৭ নম্বর ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম আরও নিয়মতান্ত্রিক ও গতিশীল হবে।




