পটুয়াখালীতে বাসের ধাক্কায় খাদে পড়ে ইজিবাইকের চার আরোহী নিহত

বরিশাল জার্নাল ডেস্ক

পটুয়াখালীতে বা‌সের ধাক্কায় খাদে পড়ে ই‌জিবাই‌কের চার আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুইজন। গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বসাকবাজার গাজীবাড়ী সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত‌দের ম‌ধ্যে একজ‌নের নাম মো. জাহাঙ্গীর হো‌সেন। বাকি তিনজনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

আহতরা হলেন মোসা. লি‌লি বেগম (৪০) ও শামসুন্নাহার (৬০)। তারা পটুয়াখালীর  বা‌সিন্দা।

স্থানীয়দের বরাতে সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ইমরান ট্রাভেলসের একটি বাস বরগুনার তালতলী থেকে ঢাকা যাচ্ছিল। বসাকবাজার গাজীবাড়ী সংলগ্ন মোড়ে পৌঁছালে উল্টা দিক থে‌কে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ই‌জিবাইক ও বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ইজিবাইকের থাকা ছয়জন যাত্রী আহত হ‌ন। তাদেরকে স্থানীয় একটি হাসপাতা‌লে নিয়ে গেলে চি‌কিৎসক চারজনকে মৃত ঘোষণা ক‌রেন। আহত দুইজনকে পটুয়াখালী ২৫০ শয‌্যা বি‌শিষ্ট হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে।

ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top