বাবুগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

বরিশালের বাবুগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাবুগঞ্জ বাজারস্থ কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাবুগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দিরের আয়োজনে এবং বাবুগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য বাবু দুলাল চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামসুল আলম ফকির, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান শিমুল সিকদার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন সিকদার এবং উপজেলা যুবদলের সভাপতি মো. রাকিবুল হাসান খান রাকিব।

এ সময় বাবু পরিতোষ চন্দ্র পাল, অপু চন্দ্র দাসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাবুগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান এবং ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top