রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ভিপি দুলাল-উজ্জ্বল-সুমন

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জ

বাকেরগঞ্জ উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ডেলিগেটের সম্মতিক্রমে নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদে তিন নেতার নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে জাহাঙ্গীর আলম (ভিপি দুলাল) কে সভাপতি, সোলাইমান খান উজ্জ্বলকে সাধারণ সম্পাদক এবং জিয়াউল হক সুমনকে সাংগঠনিক সম্পাদক পদে প্রাথমিক ভাবে মনোনীত করা হয়েছে।

এছাড়া আসাদুজ্জামান কুদ্দুসকে সিনিয়র সহ-সভাপতি এবং শামিম মৃধাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

সম্মেলনকে কেন্দ্র করে এর আগে রঙ্গশ্রী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির উদ্যোগে ৫১ সদস্যের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়।

রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আসাদুর রহমান কুদ্দুসের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহ্বায়ক ও বরিশাল- ৬ (বাকেরগঞ্জ ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

প্রথম অধিবেশন শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর শুরু হয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন। উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ডেলিগেটদের সম্মতিক্রমে আবুল হোসেন খান এমপি রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য হারুন শিকদার, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, নাসির হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top