মোঃ নাঈম, লালমোহন (ভোলা)
ভোলার লালমোহন উপজেলার রায়চাঁদ বাজারে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা জামায়াতের পৌর আমির মাওলানা সাইফুল ইসলাম (কাজী), পৌর সেক্রেটারি সোলায়মান জমাদারসহ সকল নেতৃবৃন্দূদের অব্যাহতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সৌরভ মিঠু শুনানি শেষে আসামীদের এই মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়চাঁদ বাজারের ঘটনার জের ধরে লালমোহন উপজেলা বিএনপির কর্মী মেশকাত বাদী হয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মারামারির মামলা দায়ের করেছিলেন। বিজ্ঞ আদালত মামলার নথিপত্র পর্যালোচনা ও শুনানি শেষে আনীত অভিযোগ থেকে জামায়াত নেতাকর্মীদের সম্পূর্ণ খালাস ও অব্যাহতি দেন।




