‎পিরোজপুর করিমুন্নেছা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ফল প্রকাশ ও মা সমাবেশ

‎‎জাকির ফরাজী, পিরোজপুর

পিরোজপুর সদর উপজেলার ৭৭ নম্বর করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৬-এর ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ‎সহকারী শিক্ষক জিনিয়া ইসলাম এর সঞ্চালনায় ও ‎অ্যাডভোকেট দেবাশীষ গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দকে স্কুলের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম, পিরোজপুর সদর ইউপিইটিসির ইন্সট্রাক্টর রনু আহমেদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউনুস আলী, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার, জাসাসের সভাপতি জাহিদুল ইসলাম ,করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, ৭৭ নম্বর করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী মণ্ডল, জমিদাতা শাহাদাৎ হোসেন এবং এসএমসি ও পিটিএ কমিটির সদস্যরা।

‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

‎মা সমাবেশে বক্তারা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তানদের পড়াশোনার প্রতি নজর দেওয়ার পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা।

‎অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top