বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

 

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জ

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

দিনের শুরু থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বুধবার বিকেল ৫টায় বাকেরগঞ্জ বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও বাকেরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাহিন তালুকদার শাহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, বিএনপি নেতা হারুন সিকদার, মিজানুর রহমান চুন্নু, জিয়াউল আহসান জুয়েল, নাসির হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামরুল হুদা সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার, কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল, পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মৃধা, নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শাহআলম মৃধা, সদস্য সচিব আমির হোসেন দুলালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও কল্যাণের রাজনীতি করে। বাকেরগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, বাকেরগঞ্জের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার ও নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ জনসাধারণের প্রয়োজনীয় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হবে। এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও চিকিৎসাসেবার সুযোগ বাড়ানো এবং কর্মসংস্থানের পরিবেশ তৈরি করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

পরে সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর শহরের প্রধান সড়কগুলো।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top