তরুণীর ‘একান্ত ভি‌ডিও প্রকাশের হুমকি’, আনসার সদস্যের নামে মামলা

বরিশাল জার্নাল ডেস্ক

‘অন্তরঙ্গ মুহূর্তে’ ধারণ করা ভিডিও দিয়ে তরুণীকে হুমকি ও টাকা দাবির অভিযোগে এক আনসার সদস্যের নামে পটুয়াখালীতে হয়েছে মামলা। তাতে আনসার সদস্য মো. আল আসাদুল খানকে প্রধান ও আরও দুজনকে সহযোগী হিসেবে আসামি করা হয়েছে।

ওই তরুণী গত ৯ আগস্ট আদালতে লিখিত অভিযোগ দেন। গতকাল মঙ্গলবার সেটি আমলে নিয়ে সদর থানার ও‌সিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক নীলুফার শিরিন।

অভিযুক্ত আল আসাদুল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে রাঙামাটিতে কর্মরত। এসব নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আল আমিন হাওলাদার।

এজাহারে বলা আছে, প্রায় দুই বছর আগে আসাদুলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ এপ্রিল তাকে পটুয়াখালী শহরের লোহালিয়া সেতুর কাছে একটি রিসোর্টে নিয়ে যান আসাদুল। সেখানে ‘বিয়ের আশ্বাস’ পেয়ে শারীরিক সম্পর্কে জড়ান মেয়েটি। সেই ভিডিও তার অজান্তে রেকর্ড হয় আসাদুলের মোবাইল ফোনে।

গত ২৯ জুলাই তার সঙ্গে কুয়াকাটার হোটেল সি-স্টার ইনে যান ওই তরুণী। দুইদিন সেখানে অন্তরঙ্গ সময় কাটান তারা। সেসবও ধারণ হয় আসাদুলের ফোনের ভিডিও ক্যামেরায়- লেখা আছে এজাহারে।

বাদীর অভিযোগ, পরে বিয়ের কথা বললে আসাদুল সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার হুমকি দেন। তার কাছে বিভিন্ন সময় টাকাও চাওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে আসাদুলকে কল করা হলে বাদীর সঙ্গে পরিচয় আছে জানিয়েই ফোন কেটে দেন। এরপর একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘আদালতের আদেশের কপি এখনও হাতে পাইনি। সেটি হাতে আসলে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top