রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহ বিএনপির

বরিশাল জার্নাল ডেস্ক

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রবিবার (৯ আগস্ট)  বেলা ১১টার পর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ একটি ফরম সংগ্রহ করেন।

এরপর জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি আরেকটি ফরম সংগ্রহ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বে) ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ একটি এবং বিএনপি ভাইস চেয়ারম্যান ও সংসদে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি আরেকটি মনোনয়ন ফরম নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করেছেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top