অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ মুশফিক

ক্রীড়া ডেস্ক

ইনজুরির ধাক্কায় টালমাটাল পেস বোলিং বিভাগ। নিয়মিতদের হারিয়ে তাই খুঁজতে হয়েছে নতুন মুখ। বাংলাদেশের সৌভ্যগ্য যে পাইপলাইনে পেসার প্রস্তুত ছিলেন। তবে তিনি একেবারেই আনকোরা। এই নতুন মুখ মুশফিক হাসানকে দলে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি।

ইনজুরির কারণে স্বাভাবিকভাবেই প্রথম টেস্টের দলে রাখা হয়নি শরিফুল ইসলামকে। অজিদের বিপক্ষে ডারউইন টেস্টে তাই থাকছেন না কোনো বাঁহাতি পেসার। বাংলাদেশ পেস আক্রমণে তাই বৈচিত্র হারাচ্ছে প্রথম টেস্টে।

নাহিদ রানা ও শরিফুল, সেরা একাদশের দুই পেসার না থাকায় ছুটি থেকে তলব করে আনা হয়েছে এবাদত হোসেনকে। মুশফিককে দলে নিলেও অস্ট্রেলিয়ার সঙ্গে তো আর তাকে টেস্ট খেলিয়ে দেওয়া যায় না!

এ ছাড়া ব্যাটিং বিভাগে প্রথম টেস্টে লিটন দাস না থাকায় দলে রাখা হয়েছে জাকের আলি অনিককে। ব্যাকআপ উইকেটরক্ষক ব্যাটার হিসেবেই থাকছেন তিনি। জিম্বাবুয়েতে টেস্টে খেলা অমিত হাসান এই পজিশনে খেলতে পারেন।

নিয়মিত টেস্ট দল থেকে বাদ পড়া আরও এক পরিচিত মুখ ওপেনার মাহমুদুল হাসান জয়। তার জায়গায় সৌম্য সরকারকে বিবেচনা করেছেন নির্বাচকরা। জয় না থাকায় ওপেনিংয়ে তানজিদ তামিমকে দেখা যাবে প্রথম টেস্টেই।

অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সামনে রেখে ৩১ জুলাই দেশ ছাড়বে বাংলাদেশ দল। ৬ থেকে ৮ আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে তিন দিনের ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। ১৩ আগস্ট সিরিজের প্রথম টেস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে। ২২ আগস্ট দ্বিতীয় টেস্ট হবে ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

প্রথম টেস্টের দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top