বরিশাল জার্নাল ডেস্ক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা নিয়ে তিনি এ কথা জানান।
স্পিকার বলেন, ‘আমি যেদিন স্পিকার হিসেবে শপথ নিয়েছি আমি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার যিনি শপথ নিয়েছেন, তিনিও স্পিকার হিসেবে শপথ নিয়েছেন।’
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারকে উদ্দেশ্য করে নিজের স্বাক্ষরযুক্ত চিঠির মাধ্যমে পদত্যাগ জমা দিতে পারেন। আর সংবিধানের ৫৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ স্পষ্ট করে—মৃত্যু, পদত্যাগ কিংবা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মেয়াদের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। আর সংবিধানের ৪৮ (১) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
এদিকে
রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে কয়েকদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।
বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় সরেজমিনে দেখা যায়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ব্যবহারের জন্য একটি সরকারি গাড়ি এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দুটি প্রটোকল গাড়ি অবস্থান করছে। বিকেল ৪টা ২৬ মিনিটে গাড়িগুলো সংসদ ভবন এলাকায় দেখা যায়, যা দায়িত্ব হস্তান্তর-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তুতির ইঙ্গিত দেয়।




