বরিশাল জার্নাল ডেস্ক
মসজিদে উপস্থিত এক ব্যক্তি ইয়েংগির সঙ্গে মুফতি মেঙ্কের পরিচয় করিয়ে দেন। কথোপকথনের এক পর্যায়ে মুফতি মেঙ্ক তাকে জিজ্ঞাসা করেন, তিনি কালিমা শাহাদাত (ঈমানের সাক্ষ্য) পাঠ করেছেন কি না। ইয়েংগি উত্তরে বলেন, ‘না, এখনো করিনি।
এরপর মুফতি মেঙ্ক ইয়েংগিকে মসজিদেই কালিমা শাহাদাত পাঠ করার প্রস্তাব দেন। তখন হাসিমুখে ইয়েংগি বলেন, ‘এতে তো আমি না বলতে পারি না। আমি তার সঙ্গে সেখানেই কালিমা শাহাদাত পাঠ করি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ।
৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ইয়েংগি গত মৌসুমে স্কটল্যান্ডের ক্লাব লিভিংস্টন থেকে ধারে জাপানের ক্লাব মাচিদা জেলভিয়ার হয়ে ধারে খেলেছেন।
দক্ষিণ সুদান ও ইংলিশ বংশোদ্ভূত ইয়েংগি অস্ট্রেলিয়ার কোনো বয়সভিত্তিক দলে না খেলেই জাতীয় দলে সুযোগ পেয়ে যান। গত জুনে নিজের অভিষেক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলও পান।
তবে চলমান বিশ্বকাপে বেশিক্ষণ খেলার সুযোগ পান। তুরস্ক ও প্যারাগুয়ের বিপক্ষে বদলি নেমে মাঠে ছিলেন মোট ২২ মিনিট।




