বানারীপাড়ায় জামায়াত নেত্রীর ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

বরিশাল জার্নাল ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মহিলা বিভাগের রুকন মোসাঃ কহিনুর বেগম বুধবার (২৪ জুন) সকাল ১১টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি দীর্ঘদিন ফুসফুসজনিত রোগসহ বয়সজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর আনুমানিক বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (২৪ জুন) রাত ১১টায় নিজ বাড়ি-সংলগ্ন জামে মসজিদ মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার, জেলা নায়েবে আমীর ড. এস. এম. মাহফুজুর রহমান ও মাস্টার আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আজিজুর রহমান অলিদ ও সাইয়েদ আহমেদ খান বাচ্চু, বানারীপাড়া উপজেলা আমীর মোঃ খলিলুর রহমান শাহাদাত এবং উপজেলা সেক্রেটারি হাফেজ মোজাম্মেল হোসেন মোকাম্মেল প্রমুখ।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুমা মোসাঃ কহিনুর বেগম ইসলামী নারী আন্দোলনের একজন অগ্রসৈনিক ছিলেন। তিনি ইসলামী আদর্শের ভিত্তিতে দেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করার মাধ্যমে গণমানুষের মুক্তির স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্য অর্জনে জীবনের শেষ দিন পর্যন্ত অবিচল ছিলেন। তাঁর মৃত্যুতে ইসলামী নারী আন্দোলন একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top