ভোলায় পিআইবির তিন দিনের সাংবাদিক প্রশিক্ষণ শুরু

মু.জামাল উদ্দিন, ভোলা

প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

দ্বীপ জেলা ভোলায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফ্যাক্টচেকিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। তিনি সাংবাদিকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এই প্রশিক্ষণের আয়োজন করেছে। কর্মশালায় জেলার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। এতে অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা, এআই প্রযুক্তি, ফ্যাক্টচেকিং এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের মাল্টিমিডিয়া প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণের প্রথম দিনে স্টোরিবোর্ড তৈরি, সেটিংস ও পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দেন পিআইবির প্রশিক্ষক ও জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাবউদ্দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top