দশমিনায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক নিহত, আহত ৪

বরিশাল জার্নাল ডেস্ক

পটুয়াখালীর দশমিনায় গভীর নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত এবং চারজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার রণগোপালদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গুলি আউলিয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গুলি আউলিয়াপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. রফিক হাওলাদারের বাড়িতে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় একটি লোহার খাম্বা স্থাপনের সময় তা হেলে বিদ্যুৎ লাইনের তারের ওপর পড়ে যায়। এতে শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের রুশনে আলী প্যাদার ছেলে মো. বেল্লাল (৪০) এবং ঢাকার কদমতলী থানার মুজাহিদনগর এলাকার মো. ইউসুফ (৩০)।

এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হন মো. রাকিব হোসেন (১৭), মো. রনি (১৮), মো. মারুফ (১৯) ও মো. রিফাত (২১)। আহতদের দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রণগোপালদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসীম সমদ্দার জানান, গভীর নলকূপ স্থাপনের সময় লোহার খাম্বাটি বিদ্যুতের প্রধান তারে আটকে গেলে এ দুর্ঘটনা ঘটে।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top