বরিশাল জার্নাল ডেস্ক
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্প্রতি জারি করা একটি নোটিশের প্রতিবাদে এবং চিকিৎসকদের প্রতি চলমান বৈষম্য ও অন্যায়ের অভিযোগ তুলে রোববার (৭ জুন) দুপুর থেকে তারা কর্মবিরতিতে যান।
এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে তারা হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দেন।
সমাবেশে বক্তারা তাদের ছয় দফা দাবি তুলে ধরে বলেন, বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের পরিকল্পনা-সংক্রান্ত কমিটির নীতিমালা বাতিল করতে হবে। একইসঙ্গে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন এবং নতুন পে-স্কেলে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান তারা।
দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।




