মা-বাবা-স্ত্রীর কবরের পাশে তোফায়েল আহমেদকে দাফন

বরিশাল জার্নাল ডেস্ক

আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে নিজ জেলা ভোলায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।  মঙ্গলবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মা-বাবা ও স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে করে তোফায়েল আহমেদের লাশ ভোলায় আনা হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তায় রাশ ভোলা সরকারি বিদ্যালয় মাঠে নেওয়া হয় । সেখানে তাকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। পরে ভোলা সরকারি বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহন করেন.

এরপর লাশ নেওয়া হয় তার গ্রামের বাড়ি ভোলার পূর্ব কোরালিয়ায়। বাড়ির সামনে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। এ জানাজাতেও সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে পূর্ব কোরালিয়ায় নিজ বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে মা-বাবা ও স্ত্রীর কবরের পাশে তোফায়েল আহমেদকে দাফন করা হয়।

 

সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। একই দিন সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top