বরিশাল জার্নাল ডেস্ক
হজ বুলেটিনের তথ্যানুযায়ী, সৌদি আরবে প্রাণ হারানো ৩১ জন বাংলাদেশির মধ্যে ২২ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ হজ মিশন সৌদি আরবে হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা প্রদানে সার্বক্ষণিক কাজ করছে। সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
সৌদি আরবের নিয়ম অনুযায়ী, হজ বা ওমরাহ পালনকালে কেউ মারা গেলে মরদেহ সাধারণত সেখানেই দাফন করা হয়। মরদেহ দেশে ফেরত আনার সুযোগ খুবই সীমিত। প্রতিটি মৃত্যুর পর স্থানীয় সৌদি কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি ও ধর্মীয় প্রক্রিয়া সম্পন্ন করছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন।
হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।




