শের ই বাংলা মেডিকেল কলেজের দিঘি থেকে দুই শিশুর লাশ উদ্ধার

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের দিঘি থেকে ১০ বছর বয়সি দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে মেডিকেল কলেজের সেন্ট্রাল মসজিদের সামনের দিঘি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলো- মো. আরাফাত মল্লিক (১০) এবং আকাশ (১০)। এদের মধ্যে আরাফাত মল্লিক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে ও ঢাকার একটি মাদরাসার ছাত্র এবং আকাশ ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লালের ছেলে ও বরিশাল নগরীর ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

আকাশের চাচা মাসুদ জানান, আকাশ তাদের সঙ্গে বরিশাল নগরীর বান্দরোডস্থ চরের বাড়ি এলাকায় বসবাস করেন। দুপুরে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয়, এরপর রাতে স্থানীয়দের মাধ্যমে মেডিকেল কলেজের দিঘি থেকে আকাশের লাশ উদ্ধারের খবর পাই।

অপরিদেক আরাফাত মল্লিক মামা সুরুজ জানান, আরাফাত বাবা মায়ের সঙ্গে ঢাকায় থাকেন। কোরবানির ঈদ উপলক্ষ্যে বুধবার ঢাকা থেকে বরিশালে তার (মামা) বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে আকাশের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়। এরপর খোঁজাখুঁজি করে জানতে পারি দুপুরে তারা গোসলের জন্য মেডিকেল কলেজের দীঘিতে আসছিল। এরপর সেই দিঘি থেকেই তাদের লাশ উদ্ধার করা হয়।

বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের দিঘির ঘাটলাতে আসেন তারা। এরপর ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর স্বজনরা লাশ বুঝে নিয়েছেন।

জাগো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top