স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে বার্সার ৮ জন, নেই রিয়ালের কেউ

বরিশাল জার্নাল ডেস্ক

উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। টুর্নামেন্ট শুরুর ১৭ দিন বাকি থাকতেই সোমবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

 

রক্ষণভাগে বার্সার হয়ে ইউরোপ কাঁপানো তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি জায়গা করে নিয়েছেন, যার ‘লা রোখা’দের মূল একাদশে থাকার সম্ভাবনা প্রবল। তার সঙ্গে রক্ষণ সামলাবেন এরিক গার্সিয়া।

সদ্য সমাপ্ত মৌসুমে রাইট-ব্যাক, সেন্ট্রাল-ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ড সব পজিশনেই দুর্দান্ত পারফর্ম করে কোচের নজর কেড়েছেন তিনি। 

মিডফিল্ডে পেদ্রির পাশাপাশি থাকছেন তরুণ তুর্কি গাভি। গত মার্চে দীর্ঘমেয়াদি ইনজুরি থেকে ফেরার পর দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। এছাড়া মাঝমাঠে কোচের আস্থা অর্জন করেছেন দানি ওলমো। তবে বার্সার আরেক অ্যাটাকিং মিডফিল্ডার ফেরমিন লোপেজ ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

আক্রমণভাগে দে লা ফুয়েন্তের অন্যতম বিশ্বস্ত সেনানি ফেরান তোরেসের থাকাটা অনুমেয়ই ছিল। তার সাথে যোগ দিচ্ছেন টিনএজ সুপারস্টার লামিন ইয়ামাল। তবে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে থাকা এই তরুণ ফরোয়ার্ডকে হয়তো গ্রুপ পর্বে স্পেনের প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না; তৃতীয় ম্যাচের আগে তিনি পুরোপুরি ফিট হতে পারবেন বলে আশা করা হচ্ছে।

দলে জায়গা পেতে ব্যর্থ হয়েছেন লেফট-ব্যাক আলেহান্দ্রে বালদে। তার বদলে কোচ আস্থা রেখেছেন সাবেক লা মাসিয়া জুটি মার্ক কুকুরেয়া এবং আলেহান্দ্রো গ্রিমালদোর ওপর। এএস মোনাকোয় ধারে দারুণ মৌসুম কাটালেও কপাল পুড়েছে আনসু ফাতির। এছাড়া তরুণ মিডফিল্ডার মার্ক কাসাদো এবং মার্ক বার্নালও চূড়ান্ত দলে জায়গা পাননি।

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য স্পেনের ২৬ সদস্যের দল:

গোলরক্ষক: উনাই সিমন, দাভিদ রায়া, জোয়ান গার্সিয়া।
ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে, পেদ্রো পোরো।
মিডফিল্ডার: পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), অ্যালেক্স বানা, মিকেল মেরিনো, মিকেল ওয়ারজাবাল।
ফরোয়ার্ড: দানি ওলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্তর মুনিয়োজ, লামিন ইয়ামাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top