(প্রতীকী ছবি)
শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ৩টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ টিমগুলো গঠন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোরবানির পশুর বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা, চিকিৎসাসেবা প্রদান এবং খামারি ও ক্রেতাদের প্রয়োজনীয় পরামর্শ দিতে উপজেলার গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে এসব মেডিকেল টিম দায়িত্ব পালন করবে।
প্রকাশিত অফিস আদেশ অনুযায়ী, প্রতিটি টিমে একজন ভেটেরিনারি সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব দেওয়া হয়েছে। টিমগুলো ঈদ উপলক্ষে পশুর হাটে সার্বক্ষণিক উপস্থিত থেকে প্রয়োজনীয় সেবা প্রদান করবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কোরবানির পশু কেনাবেচা যেন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে সম্পন্ন হয় এবং পশুর চিকিৎসা সেবা দ্রুত নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় খামারি ও সাধারণ ক্রেতারা। তারা মনে করছেন, ভেটেরিনারি মেডিকেল টিম থাকায় পশুর স্বাস্থ্যঝুঁকি কমবে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দ্রুত পাওয়া যাবে।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাঃ
টিম-০১ দায়িত্বে থাকবেনঃ
ডা. মোঃ আমিরুল ইসলাম সোহাগ, ভেটেরিনারি সার্জন- ০১৭৩০৭৯৮৮৬৩
মোঃ মিনহাজুর রহমান — ফিল্ড কর্মী
রতন কুমার — এলআই টেকনিশিয়ান
দায়িত্বপ্রাপ্ত হাট: বোয়ালিয়া গরুর হাট
টিম-০২ দায়িত্বে থাকবেনঃ
মোঃ হারিছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) ০১৭১১৯৮১০৯২
মোঃ মেহেদী হাসান — ফিল্ড কর্মী
গোপাল বিশ্বাস — এলআই টেকনিশিয়ান
দায়িত্বপ্রাপ্ত হাট: চরামদ্দি হাট ও দুধল হাট।
টিম-০৩ দায়িত্বে থাকবেনঃ
মোঃ শাহিনুর রহমান — এফএ (এ/আই) ০১৯১৩০৬৭৮৩০
মোঃ আজিজ হোসেন — এলআই টেকনিশিয়ান
রাকিব হোসেন — এলআই টেকনিশিয়ান
দায়িত্বপ্রাপ্ত হাট: রঙ্গশ্রী বাজার, চরাদি হাট ও কাজলকাঠি বাজার
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানির পশুর চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে এসব টিম ঈদের দিন পূর্ব পর্যন্ত সংশ্লিষ্ট হাটে দায়িত্ব পালন করবে।




