নলছিটিতে বাস খাদে পড়ে আহত ১০

বরিশাল জার্নাল ডেস্ক

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 স্থানীয়দের ধারণা, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় বাসটি অতিরিক্ত গতিতে মোড়ে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারায় এবং খাদে পড়ে যায়।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাংলা নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top