আইবিডব্লিউএফ বরিশাল অঞ্চলের প্রতিনিধি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

আইবিডব্লিউএফ বরিশাল অঞ্চলের উদ্যোগে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শনিবার (২৫ এপ্রিল) বরিশাল মহানগরীর অভিজাত হোটেল কিংফিশারে অনুষ্ঠিত হয়। অঞ্চল সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী- ইসলামী ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান ও আইবিডব্লিউএফ কেন্দ্রীয় সভাপতি মোঃ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন আইবিডব্লিউএফ সহকারি জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবিদ হাসান সিদ্দিকী। আলোচনা পেশ করেন ইসলামী চিন্তাবিদ ও গবেষক হাফেজ মাও হাফেজ আতিকুল্লাহ।

সম্মেলন সঞ্চালনা করেন অঞ্চল সেক্রেটারি এডভোকেট আজম খান। এছাড়া  জেলা ও থানা প্রতিনিধিগণ সম্মেলনে বক্তব্য রাখেন,।

সম্মেলন শেষে বরিশাল বিসিক শিল্প নগরীর বেঙ্গল বিস্কুটফ্যাক্টরি ভিজিট করেন অতিথিবৃন্দ। তাছাড়া রাত ৯টায় ভিআইপি ব্যবসায়ীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উল্লেখযোগ্য সংখ্যক আইবিডব্লিউএফ এর আজীবন সদস্য হন। সভায় অসুস্থ সদস্য সিরাজুল হকসহ সকলের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সবশেষে রহমানিয়া প্রপার্টিজের স্বত্বাধিকারী হাফেজ মিজানুর রহমান ভূঁইয়ার সৌজন্যে দেয়া নৈশভোজে অংশ নেন অতিথিবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top