কক্ষ পরিদর্শকের কোলে বাচ্চা, নির্বিঘ্নে পরীক্ষা দিলেন মা

বরিশাল জার্নাল ডেস্ক

পটুয়াখালীতে এক মানবিক ঘটনার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পরীক্ষার হলে এক পরীক্ষার্থীর শিশুকে কোলে নিয়ে পুরো সময় দায়িত্ব পালন করেন কক্ষ পরিদর্শক। ফলে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন ওই মা।

ঘটনাটি ঘটে পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের ভেন্যুতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার হলে। ছবিতে দেখা যায়, কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক নাসরিন জাহান তিন মাসের এক শিশুকন্যাকে কোলে নিয়ে দায়িত্ব পালন করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটিকে দেখভাল করার মতো বাড়িতে কেউ না থাকায় বিপাকে পড়েন ওই পরীক্ষার্থী। বাধ্য হয়ে তিনি শিশুকে সঙ্গে নিয়েই পরীক্ষার হলে প্রবেশ করেন। একপর্যায়ে শিশুকে কোলে নিয়ে লিখতে শুরু করলে বিষয়টি নজরে আসে কক্ষ পরিদর্শক নাসরিন জাহানের।

পরিস্থিতি বুঝে শিশুটিকে নিজের কোলে তুলে নেন তিনি। এরপর পুরো সময় যত্নসহকারে শিশুটিকে সামলে দায়িত্ব পালন করেন। এতে নির্ভার হয়ে পরীক্ষা দিতে পারেন ওই মা।

পরীক্ষা শেষে নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরীক্ষার্থী জানান, তিনি শুরুতে খুব দুশ্চিন্তায় ছিলেন। বাচ্চা যদি কান্নাকাটি করে, গরমে কষ্ট পায় এসব ভেবে ভয় লাগছিল। কিন্তু ম্যাডাম সব দুশ্চিন্তা দূর করে দিয়েছেন। খুব ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছি। আমি তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top