সংঘর্ষে কিরিচ হাতে ছাত্রদল নেতার নাম-পরিচয় প্রকাশ করলেন শিবির সভাপতি

বরিশাল জার্নাল ডেস্ক

চট্টগ্রামের সিটি কলেজে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের ডাকা বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার পর কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় একাধিক ব্যক্তিকে দেশীয় অস্ত্র হাতে দেখা গেছে। এরমধ্যে একজন নীল শার্ট পরিহিত মির্জা ফারুক। তিনি চট্টগ্রামের ওমরগণি এম. ই. এস. কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে।

রাত ৮টার দিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এ তথ্য জানান।

জানা গেছে, মির্জা ফারুক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। ঘটনার সময় তার হাতে কিরিচ দেখা গেছে।

সংবাদ সম্মেলনে সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম আরও কয়েকজন ছাত্রদলের নাম ও পরিচয় প্রকাশ করেন। ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top