মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ

বরিশাল জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করছে ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ। ‘শুজা ২’ নামের জাহাজটি বর্তমানে প্রণালিটি দিয়ে চলাচল করছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি বন্দর আব্বাসের কাছে অবস্থিত শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করে ভারতের কান্দলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। তবে সামুদ্রিক বিশ্লেষণ সেবা প্রদানকারী সংস্থা মেরিনট্র্যাফিকের ট্র্যাকিং ডেটা অনুযায়ী, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালিতে অবস্থান করছে এবং ভারতের দিকেই এগিয়ে যাচ্ছে।

অন্যদিকে, তাসনিম নিউজ জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যের বরাতে জানিয়েছে, গত ১২ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে মাত্র তিনটি জাহাজ চলাচল করেছে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে সংস্থাটি উল্লেখ করেছে, এ সময়ের মধ্যে ব্রিটিশ নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘নেরো’ নামের একটি ট্যাংকার প্রণালিটি অতিক্রম করে পারস্য উপসাগর ত্যাগ করেছে এবং আরও দুটি জাহাজ প্রণালিতে প্রবেশ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top