ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরু

বরিশাল জার্নাল ডেস্ক

ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা দিয়েছে, সোমবার (১৩ এপ্রিল) পূর্ব উপকুলীয় সময় সকাল ১০টা (ইরান সময় সন্ধ্যা সাড়ে ৫টা) থেকে পারস্য উপসাগরের সমস্ত ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় এই অবরোধ কার্যকর করা হয়েছে।

অর্থাৎ নির্ধারিত সময় অনুযায়ী এই সামরিক অভিযান বর্তমানে পুরোপুরি চালু রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, সমুদ্রপথে চলাচলকারী নাবিক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই বিষয়ে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই অবরোধের আওতায় ইরানের উদ্দেশ্যে যাওয়া বা সেখান থেকে আসা যে কোনো দেশের পতাকাবাহী জাহাজই নিষেধাজ্ঞার মুখে পড়বে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে যে কোনো জাহাজই এই বিধিনিষেধের বাইরে থাকবে না।

তবে ইউকেএমটিও তাদের নোটিশে উল্লেখ করেছে, হরমুজ প্রণালি দিয়ে ইরান বাদে অন্য কোনো দেশের গন্তব্যে যাতায়াতকারী জাহাজের ওপর এই কড়াকড়ি কার্যকর হওয়ার কথা নয়। তবে সতর্কতা হিসেবে জানানো হয়েছে, এই রুট ব্যবহারকারী জাহাজগুলো প্রবল সামরিক উপস্থিতির সম্মুখীন হতে পারে। মূলত ইরানের অর্থনীতি ও জ্বালানি রপ্তানির ওপর চাপ সৃষ্টি করতেই যুক্তরাষ্ট্র এই বিশাল নৌ-অবরোধের পথে হাঁটল।

সূত্র: দ্য গার্ডিয়ান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top