আবু সাঈদ হত্যা মামলায় ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা

বরিশাল জার্নাল ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

 

ট্রাইব্যুনাল আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাবেক এএসআই আমীর ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ও এসআই নয়নের যাবজ্জীবন কারাদণ্ড এবং বেরোবির সাবেক উপাচার্য হাসিবুরের ১০ বছর ও প্রক্টর শরিফুলের ৫ বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top