ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল

বরিশাল জার্নাল ডেস্ক

ইরানের আকাশে বিমান বিধ্বস্ত হওয়ার পর টানা দুই দিন ধরে চলা নাটকীয়তার অবসান ঘটেছে। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর অবশেষে মার্কিন বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে দ্বিতীয় পাইলটকে। বর্তমানে তিনি ইরানের সীমানা পেরিয়ে নিরাপদ স্থানে রয়েছেন বলে মার্কিন সরকার নিশ্চিত করেছে।

রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। উদ্ধারকারী এই মার্কিন বাহিনী ঠিক কারা ছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা বিশেষ অভিযানে দক্ষ মার্কিন স্পেশাল অপারেশন ফোর্সেস।

প্রতিবেদনে বলা হয়েছে, পুরো উদ্ধার অভিযানটি অন্ধকারের মধ্যে শুরু হলেও এর সমাপ্তি ঘটে ভোরের আলোয়। সেখানে একটি ভয়াবহ গোলাগুলি হয়েছে বলে জানা গেছে। মার্কিন প্রশাসন ওই বিমান সেনার অবস্থান সম্পর্কে যা জানত, ইরানি কর্তৃপক্ষও তা আগে থেকেই টের পেয়ে গিয়েছিল।

উল্লেখ্য, এখানে ‘এয়ারম্যান’ শব্দটি লিঙ্গ-নিরপেক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কারণ উদ্ধার হওয়া ব্যক্তি নারী না পুরুষ তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এই উদ্ধার অভিযানটি সেখানে উপস্থিত সেনাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। উদ্ধার কাজ শেষ হওয়ার পরও ওই বিমান সেনা এবং সংশ্লিষ্ট উদ্ধারকারীরা বেশ কিছুক্ষণ বিপদের মুখে ছিলেন। ঠিক ওই মুহূর্তেই মার্কিন সরকারের একজন কর্মকর্তার নিশ্চিত করেছেন, ওই বিমান সেনাসহ উদ্ধারকারী দল সফলভাবে ইরান সীমান্ত পার হয়েছেন এবং তিনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত।

ক্রু সদস্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, আমরা তাকে পেয়েছি! আমার প্রিয় আমেরিকান ভাই ও বোনেরা, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী আমাদের একজন অবিশ্বাস্য ক্রু সদস্য অফিসারের জন্য মার্কিন ইতিহাসের অন্যতম দুঃসাহসিক ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ অভিযান চালিয়েছে। সেই অফিসার আমাদের অত্যন্ত সম্মানিত একজন কর্নেল। আমি আপনাদের জানাতে পেরে অত্যন্ত আনন্দিত, তিনি এখন সম্পূর্ণ নিরাপদ এবং সুস্থ আছেন!

উদ্ধার মার্কিন কর্মকর্তা আহত হলেও তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top