ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। ইসরায়েলে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।

আইডিএফের বিবৃতির বরাতে আলজাজিরা জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। এসব হামলা ঠেকাতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, সম্ভাব্য হামলার সতর্কতা হিসেবে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আশ্রয়কেন্দ্র ছেড়ে যেতে বলার কিছুক্ষণ পরেই ইসরায়েলি সেনাবাহিনী আবারও আশ্রয়কেন্দ্রে যাওয়ার সতর্ক করে দেয়। ইরান থেকে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপে করায় পাঁচ মিনিটের ব্যবধানে আবারও আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ অভিযানে শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top