ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নতুন সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল

ডেস্ক রিপোর্ট

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সোহেল আকন নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সমিতির নিজস্ব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো: হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরওয়ার লিটন ও অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আরিফুর রহমান, ভিজিল্যান্স সম্পাদক অ্যাডভোকেট মোফাজ্জেল হোসেন, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ হোসাইন, ভর্তি সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেন মোল্লা এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আক্কাস সিকদার ও অ্যাডভোকেট মোবাশ্বের আলী ভূঁইয়া বাদশা নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার ছিলেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ হোসেন। নির্বাচনকে কেন্দ্র করে দিনভর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top