ঈদের ছুটি বাড়াল সরকার

ডেস্ক রিপোর্ট

আসন্ন ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে নির্বাহী আদেশে একদিন ছুটি বাড়িয়েছে করছে সরকার। এতে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

আজ ৫ মার্চ (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের নির্ধারিত ছুটির পর ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা ৭ দিন বন্ধ থাকবে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটির একটি প্রস্তাব পাঠানো হয়েছিল, এটি আজ চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা অনেক বেশি নির্বিঘ্ন হবে এবং সরকারি চাকরিজীবীরা দীর্ঘ সময় পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top