‘আমাকে নিয়ে টুইস্টেড যেসব নিউজ করেন, সেটার জন্য আল্লাহই যথেষ্ট’

ডেস্ক রিপোর্ট

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তাকে ঘিরে প্রচারিত সংবাদ ও সমালোচনা নিয়ে বলেছেন, আমাকে নিয়ে মিডিয়া টুইস্টেড করে যেসব নিউজ করে, তার জন্য আমার আল্লাহই যথেষ্ট। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে আমির হামজা লেখেন, প্রিয় দেশবাসী,এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ-আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমাকে নিয়ে যেসমস্ত জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা আমাকে নিয়ে কটু কথা বলা হয় -সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না।

তিনি বলেন, হয় আপনারা সুন্দরভাবে বুঝিয়ে বলবেন, অথবা চুপ থেকে এড়িয়ে যাবেন। কিন্তু কোনোক্রমেই আমার পক্ষ নিয়ে কাউকে বিন্দুমাত্র কটু কথা শোনাবেন না। মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে – এটিই আমাদের কাম্য।

এ সংসদ সদস্য বেলেন, আর আমার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া টুইস্টেড করে যেসমস্ত নিউজ করেন, আমাকে নিয়ে যারা কটু কথা বলেন-সেটার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমি এগুলো নিয়ে বিন্দুমাত্র বিচলিত নই। নিশ্চয়ই মিথ্যার উপরে সত্য বিজয়ী হবে। ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top