ভোলা-২ : বিএনপির প্রার্থিতা বাতিল চেয়ে জামায়াতের প্রার্থীর আবেদন

ডেস্ক রিপোর্ট

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) হাফিজ ইব্রাহিমের স্ত্রীর ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে ইসিতে এই আবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুল হক।

এর আগে গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে ভোলার চারটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামিম আহমেদ। এছাড়া ওইদিন মোট ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top