মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

মোঃ জিহাদ, মনপুরা প্রতিনিধি
ভোলার মনপুরা উপজেলায় পানিতে পড়ে ২০ মাস বয়সী আরিশা আক্তার মিশ্রু নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত আরিশা ২নং হাজিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনারচর গ্রামের বাসিন্দা মাওলানা নাজামুদ্দিনের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) শিশুটির মা সাংসারিক কাজে ব্যস্ত থাকায় কিছু সময় পর আরিশাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পাশের বাড়ির একটি পুকুরে ভাসতে দেখা যায় শিশুটিকে। পরে দ্রুত তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারের সদস্যদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top