বাকেরগঞ্জের সাংবাদিক খলিলুর রহমানের ইন্তেকাল, জামায়াত নেতৃবৃন্দের শোক

নিজস্ব প্রতিবেদক

বাকেরগঞ্জের সিনিয়র সাংবাদিক, দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক সংগ্রামের স্থানীয় প্রতিনিধি এইচ এম খলিলুর রহমানে মঙ্গলবার মধ্যরাতের পর গাজীপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ বাকেরগঞ্জের কলসকাঠির বাড়িতে আনার প্রস্তুতি চলছে।

কয়েক দশক ধরে সাংবাদিকতার সাথে জড়িত খলিলুর রহমান বাকেরগঞ্জের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিতি ছিলেন। এর আগে দৈনিক নয়া দিগন্তসহ একাধিক জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে কাজ করেছেন।

এদিকে খলিলুর রহমানের মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার সেক্রেটারি ও বরিশাল ৬ এর সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগন্জ উপজেলার সম্মানিত আমির অধ্যাপক ফিরোজ আলমসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top