রাজাপুরে বিএনপির ২০নেতাকর্মীর জামায়াতে যোগদান

বরিশাল জার্নাল ডেস্ক

রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ইন্দ্রোপাশা গ্রামে বিএনপির ২০ নেতা-কর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার (১৭নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠিত হয়।

মঠবাড়ী ইউনিয়নের ইন্দ্রোপাশা গ্রামের যুবদল সভাপতি ও সাবেক ইউপি সদস্য মামুন ও বিএনপি নেতা সালমান মাহমুদের নেতৃত্বে বিএনপির এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।

যোগদানকৃত মামুন মেম্বার বলেন, আমি বিএনপির সাথে জড়িত ছিলাম, রাস্তায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করেছি বিএনপির হয়ে। বরিশালসহ যেখানেই বিএনপির প্রোগ্রাম হতো সেখানেই অংশগ্রহণ করতাম। ৫ আগস্টের পর আমাদের সিনিয়র নেতাদের সাথে একাধিকবার আলাপ করেছি, যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য; কিন্তু আমাদের নেতা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারনে, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দল করা আমাদের পক্ষে করা সম্ভব না। তাই আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

এ সময় উপস্থিত ছিল উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা কবির হোসেন, সেক্রেটারি সাইদুর রহমান, সদর ইউনিয়ন আমীর আইয়ুব আলী, শুক্তাগড় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আলীম, মাস্টার ফারুখ আহম্মেদ ও যোগদান কৃত নেতাকর্মী ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top