ঝটিকা মিছিল, আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

 

বরিশাল জার্নাল ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেফতাররা রাজধানীর তেজগাঁও এলাকায় রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেন। পরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মী গ্রেফতার করে ডিবি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top