বরিশালের উজিরপুরে বড়াকোঠা ইউনিয়নে উত্তর লস্করপুর বরিশাল -২ (উজিরপুর-বানাড়ীপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকাল চারটায় বড়াকোঠা ইউনিয়নের উত্তর লস্করপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়াকোঠা ইউনিয়নের আমির মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় মাস্টার আব্দুল মান্নান বলেন, জামায়াতে ইসলামী এদেশের জনগণের আস্থার প্রতীক। দীর্ঘ বছর নিপীড়নের পথ পেরিয়ে আমরা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছেছি। আমাদের একমাত্র লক্ষ্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক ঘাঁটি। এখান থেকেই ইনশাআল্লাহ পুনরায় গণজাগরণ শুরু হবে।নন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য ঘরে ঘরে সংগঠনের বার্তা পৌঁছে দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা সেক্রেটারী মোঃ খোকন সরদার। এছাড়া উপস্থিত ছিলেন বড়াকোঠা ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক মোঃ রমজান আলী, বাইতুলমাল সম্পাদক মোঃ আনিসুর রহমান, মাওলানা আব্দুল কাদের সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা সংগঠনকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি




