মাহমুদুল হাসান, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া উপজেলা উদয়কাঠী ইউনিয়ন শাখার উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উদয়কাঠী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল হাকিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল।
এছাড়াও বক্তব্য রাখেন সৈয়দকাঠী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ফেরদাউস, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক ইলুহার ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল জলিল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উদয়কাঠী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দীন। সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের করণীয় ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।




