বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

 

বাবুগঞ্জ প্রতিনিধি
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাবুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল সালেহীন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রউফ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা প্রদীপ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা ইসমাইল হোসেন, বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম বাদশা ও আব্দুল করিম হাওলাদার, রহমতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন সিকদার, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহাব উদ্দিন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মাষ্টার এবং উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন্টু প্রমুখ।

পরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে তিনজনকে সেরা মৎস্যচাষী হিসেবে এওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top