সময় এসেছে চূড়ান্ত পরিবর্তনের : মাওলানা মাহমুদুন্নবী

 

বাকেরগন্জ প্রতিনিধি

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন জামায়াতে ইসলামী উদ্যোগে কর্মী সমাবেশ শুক্রবার সকালে পেয়ারপুর ছালেহিয়া দাখিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়। কবাই ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মোঃ আবুয়াল হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা সেক্রেটারি ও জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মাহামুদুন্নবী তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সাইয়্যেদ আহম্মেদ খান, বাকেরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফিরোজ আলম, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা রেদোয়ান উল্লাহ শাহেদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কবাই ইউনিয়ন সভাপতি মাওলানা শহিদুল ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম এবং নলুয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আনছার উদ্দীন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী আদর্শের বিজয়ের জন্য শাহাদাতের নজরানা ও ত্যাগী কর্মীবাহিনী তৈরি এবং জনসমর্থন- এই দুটি শর্ত পূরণ জরুরি। তিনি বলেন, দুটি শর্তই পূরণ হয়েছে, এখন সময় এসেছে চূড়ান্ত পরিবর্তনের।

অন্যান্য বক্তারা বলেন, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে বাকেরগঞ্জকে দুর্বার ঘাঁটিতে রূপান্তরিত করতে হবে। কেউ ভোট ডাকাতি করতে চাইলে প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলা হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top