বাকেরগঞ্জে জামায়াতের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন

এইচ.এম. খলিল, বাকেরগঞ্জ

বাকেরগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন ৯ আগস্ট (শনিবার) সকাল ১০টায় বাকেরগঞ্জ জেএস ইউ মডেল হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. এস এম মাহফুজুর রহমান, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসলে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

প্রতিনিধি সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও ১৪টি ইউনিয়ন থেকে আগত ভোট কেন্দ্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top